October 23, 2026, 4:38 pm
সর্বশেষ সংবাদ:
শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বিএনপি সরকার দুর্নীতি দমনে কতটা আগ্রহী এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করকাঠামো সংস্কারে নীতি ও প্রশাসন আলাদা করলেই কি রাজস্ব বাড়বে এনসিপিতে পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি, বিলুপ্ত ৭ পদ

নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026
  • 174 Time View

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এক বিবৃতিতে অসলো পুলিশ জানায়, রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণটি কেন ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অসলো পুলিশের কোনো কর্মকর্তা।

সূত্র: সিবিএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com