August 28, 2026, 5:21 pm
সর্বশেষ সংবাদ:

‘নাগরিকদের যখন হাতে ঝাঁড়ু নিতে হয়, বুঝতে হবে প্রশাসন ব্যর্থ’

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 7 Time View

নাগরিকদের বাধ্য হয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামতে হওয়াকে প্রশাসনের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশনের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই শহরজুড়ে ময়লা-আবর্জনার এই দশা। এই সংকট মোকাবিলায় তিনি জামায়াতের পক্ষ থেকে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় বর্জ্য অপসারণ ও পুনর্ব্যবহারের মতো উদ্যোগ গ্রহণ করেছেন বলেও জানান।

নির্বাচন প্রসঙ্গে সেলিম উদ্দিন দ্রুত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও মেরুদণ্ডহীন না হওয়ার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দেন যে, স্থানীয় নির্বাচনে কোনো কারচুপির চেষ্টা বরদাশত করা হবে না। এছাড়া, দায়িত্ব পেলে ঢাকাকে বেকারমুক্ত ও বিশ্বমানের মডেল শহরে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ঢাকাবাসীকে জামায়াতকে অন্তত পাঁচ বছরের জন্য সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com