July 3, 2026, 10:46 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

নাগরিক শোক সভায় গণমাধ্যমকর্মী লাঞ্চিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 159 Time View
157

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য মতে, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে জোরে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন সালেহ উদ্দিন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

 

 

এছাড়া গ্রীন টিভির এক রিপোর্টারসহ আরও কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।

বিএনপি বিটের সাংবাদিকরা মনে করে, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহনযোগ্য। এ ধরনের উগ্র মস্তিষ্কের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেয়া ঠিক কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন।

 

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সাথে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com