August 18, 2026, 5:24 am
সর্বশেষ সংবাদ:
হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে

নিজ দলেই তোপের মুখে দেশে ফেরা নেপালের সাবেক প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 16 Time View
20

নেপালি কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট আরও ঘনীভূত হয়েছে। দীর্ঘ পাঁচ মাস বিদেশে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তার অনুসারী নেতারা আগামী ১৫তম সাধারণ সম্মেলনে তাকেই সভাপতি হিসেবে পুনরায় দেখতে চাচ্ছেন। দেউবা-ঘনিষ্ঠদের দাবি, দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্য ফিরিয়ে আনতে অভিজ্ঞ নেতা হিসেবে তিনিই সবচেয়ে যোগ্য। এমনকি আদালতের চূড়ান্ত রায়ের আগেই সমঝোতার মাধ্যমে দেউবাকে মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছে তার সমর্থক গোষ্ঠী।

তবে দেউবার পুনরায় নেতৃত্বে ফেরার বিষয়টি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে গগন থাপা ও প্রদীপ পৌডেল নেতৃত্বাধীন অংশ। তারা স্পষ্ট জানিয়েছেন, বিশেষ সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, তা মেনে নেওয়াই যুক্তিযুক্ত। দলীয় সংবিধানেও দেউবার আবারও সভাপতি হওয়ার সুযোগ নেই বলে দাবি তাদের। এছাড়া, দেউবা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের যে তদন্ত চলছে, তাও পরিস্থিতিকে রাজনৈতিকভাবে আরও জটিল করে তুলেছে। সুপ্রিম কোর্ট দেউবার গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে অবস্থান নিলেও তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় দলের ভেতরে তাকে নিয়ে অস্বস্তি রয়েই গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com