October 24, 2026, 12:26 pm
সর্বশেষ সংবাদ:
বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ, যেভাবে আবেদন সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল সংবিধান সংশোধনে কমিটির বিশেষ বৈঠক শুরু ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের মিল্কিওয়ে ছায়াপথের ব্ল্যাকহোলের চারপাশে ধাতুর বিশাল ভান্ডারের সন্ধান আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক মার্কেট-শপিংমল ফিরল আগের সময়সূচিতে, রাত ৮টা পর্যন্ত খোলা শ্রীপুরে থানা ফটকের সামনে যুবলীগের মিছিল, আটজনকে পুলিশে সোপর্দ খাগড়াছড়িতে চলছে অবরোধ, যোগাযোগ বিচ্ছিন্ন টিআইএন থেকে আয়কর রিটার্ন, তরুণদের যা জানা জরুরি

নির্বাচনের সময় শ্বশুরবাড়ি এলাকায় কারও পোস্টিং হবে না: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 153 Time View

নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় যেন কারও পোস্টিং দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় যেন কারও পোস্টিং না হয় এবং কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে সেখানেও যেন পদায়ন না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে একটা উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেশকিছু নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- নির্বাচনে আর্মি ও নেভির ৯২ হাজার ৫০০ এর মতো সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৯০ হাজার থাকবে সেনা সদস্য বাকিটা নৌবাহিনী সদস্য। এছাড়া নির্বাচনের ৭২ ঘণ্টা আগে এবং ৭২ ঘণ্টা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় বিশেষ প্রস্তুতি থাকবে।

তিনি বলেন, যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হোন, পোলিং অফিসার হোন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হোন, তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে, তাদেরকে নির্বাচনে যুক্ত করা যাবে না।

প্রেস সচিব বলেন, প্রায় দুই ঘণ্টার বৈঠকে সোশ্যাল মিডিয়ার ডিসইনফরমেশন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদায়ন, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।

তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন– কীভাবে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। সেটা নিয়ে আজকের বৈঠকে বড় ধরনের আলাপ হয়। দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে, সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি। যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন। এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত থাকে, সে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ নেই, সেজন্য সংসদ টিভিকে ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো মেটেরিয়ালস আছে, সেগুলো এরা দিতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com