August 18, 2026, 3:22 pm
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ

নির্বাচনে অংশ গ্রহণ করছেন আহমেদ শরীফ

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 201 Time View
218

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় খল অভিনেতা আহমদ শরীফ।

অভিনয় জীবন থেকে বিরতি নিয়ে পরিবারসহ তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তবে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই কিংবদন্তি অভিনেতা।

সম্প্রতি এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। তিনি জানান, আরও দুই-একদিন দেশে অবস্থান করবেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

আহমেদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি আরো বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com