October 26, 2026, 3:29 am
সর্বশেষ সংবাদ:
সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার ১০০-র পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর ও শিরিন পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান পূর্ণাঙ্গ রায় প্রকাশ, জ্যেষ্ঠতায় ওপরে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা

নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করা হবে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 240 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াত এমন দেশ গঠন করবে যেখানে সব নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে। নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করা হবে৷

আগামী নির্বাচনকে জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, ‘২৪ এ রাস্তায় জনগণ যে বিপ্লব করেছিল এবার তারা করবে ব্যালটে৷

বাংলাদেশে কে সরকারে আসবে তা এ দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাইরের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

এ সময় জামায়াত ভোটে জিতলে সংখ্যালঘুদের শান্তিপূর্ণ জীবনযাপনে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও জানান তিনি।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি সবার তাহের ভাই।

তিনি বলেন, ‘যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না। এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।’

এখানকার সংসদ সদস্য কোনো দলের প্রতিনিধি নন উল্লেখ করে তাহের বলেন, ‘আপনি দল করেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে ভোট দিতে হবে তাকেই যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবেন। দলমতের ঊর্ধ্বে উঠে আমি এখানকার মানুষের কল্যাণ করতে সক্ষম হব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com