November 17, 2026, 2:35 pm
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 266 Time View

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি।

এ সময়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। দেশের নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

অপরদিকে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন সিইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com