July 1, 2026, 7:12 pm
সর্বশেষ সংবাদ:
পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

নির্বাচনে সারাদেশ বিভক্ত হবে ৩ ভাগে: ইসি সচিব আখতার

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 126 Time View
151

জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ও কমনওয়েলথের মধ্যে বৈঠক শেষে এ সব কথা জানান তিনি। আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথের প্রতিনিধি দল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া।

ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি।

পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। এক ঘণ্টা বৈঠকের পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ।সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে।

নির্বাচন কমিশন জানায়, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com