July 3, 2026, 1:05 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

নেকাব ইস্যুতে বিএনপির নেতার অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা ছাত্রশিবিরের

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 145 Time View
166

নিউজ ডেস্ক:
নেকাব ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নেকাব ইস্যুতে বিএনপি নেতার ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা জানাই। মুসলিম নারীর নেকাব শুধু একটি পোশাক নয়—এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদত ও পর্দার একটি রূপ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন—‘বল (হে নবী), ঈমানদার নারীদেরকে যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপরে টেনে নেয়’ (সুরা আহযাব, ৩৩:৫৯)।

শিবির সভাপতি বলেন, বিএনপি নেতার জঘন্য ভাষ্য শুধু ইসলামী শরিয়তের বিরুদ্ধে নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা। বাংলাদেশ সংবিধানের ৪১(১)(ক) ধারা ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR Article 18-ও Religious Expression-এর স্বাধীনতা চূড়ান্তভাবে স্বীকৃতি দেয়।

ইসলামের বিধানকে নিয়ে বিদ্রূপ করা রাজনৈতিক কুশলতা নয়—এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা। বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com