July 1, 2026, 6:10 pm
সর্বশেষ সংবাদ:
ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘নৌকা-ধান-লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে’

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 143 Time View
162

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নৌকা-ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাতপাখা সবাই বুকের ওপর রাখে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা এ গণসমাবেশের আয়োজন করে।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে পারে না। যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না। যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারা লাঙল চালাতে জানে না। কিন্তু এ দেশে এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান—সবাই এর ব্যবহার জানে। আর সেটা হলো হাতপাখা। কারণ, কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।

তিনি দাবি করেন, হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, এদেশের সব শ্রেণির মানুষের বিজয়, এ দেশের মানুষের শান্তির বিজয়। তাই সব মার্কা দেখা শেষ, এখন সময় হাতপাখার বাংলাদেশ গড়ার।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ এ গণসমাবেশে সভাপতিত্ব করেন। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি হাদিউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com