পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী নিয়োগের ফলে এখন থেকে মন্ত্রণালয়টিতে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত হুমায়ূন কবীর নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে মধ্যরাতের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।এর আগে থেকেই মন্ত্রণালয়টিতে প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম কর্মরত রয়েছেন। এছাড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান। ফলে এখন থেকে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। সাম্প্রতিক সময়ের মন্ত্রিসভা কাঠামোতে একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার বিষয়টি বেশ বিরল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
26
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী নিয়োগের ফলে এখন থেকে মন্ত্রণালয়টিতে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত হুমায়ূন কবীর নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে মধ্যরাতের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে থেকেই মন্ত্রণালয়টিতে প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম কর্মরত রয়েছেন। এছাড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান। ফলে এখন থেকে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। সাম্প্রতিক সময়ের মন্ত্রিসভা কাঠামোতে একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার বিষয়টি বেশ বিরল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।