August 29, 2026, 2:04 am
সর্বশেষ সংবাদ:
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জ্বালানি বাজারে অস্থিরতা, গভীর সংকটে মধ্যপ্রাচ্য হাওরের ফসলরক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট, আতঙ্কে কৃষক ঘুস নেওয়ার দায়ে এসিল্যান্ড অফিসের খারিজ সহকারী বরখাস্ত বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী যাবেন মালয়েশিয়া অবৈধ ইসরায়েলি বসতির সাথে যুক্ত সংস্থাগুলোর সাথে যুক্তরাজ্যের শত কোটি পাউন্ডের চুক্তি শ্রমবাজার উপযোগী কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে উদ্ধার অভিযানের জন্য বিদেশি সহায়তার প্রস্তাবে রাজী হয়েছে নেপাল

পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 31 Time View

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের মাত্র সাড়ে তিন মাস পার হতেই রাজ্যে খুব শীগগিরই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে ঘোষণা দিয়েছেন দলের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার অভিযোগ, ‘চোরদের নিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে।’

শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখিবন্ধন উৎসব উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মমতা।

ওই অনুষ্ঠানে উপস্থিত দলের নেতা, কর্মী, ছাত্র ও যুবকদের উদ্দেশে মমতা বলেন, ‘যেকোনো বিষয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে, প্রতিবাদে নামতে হবে। কারাগারে যেতে হলে যাবেন, দরকার হলে এক মাস কারাগারের ভাত খাবেন। কিন্তু বিজেপিতে কেউ যাবেন না।’

এরপরই তিনি বলেন, ‘মনে রাখবেন, খুব শিগগিরই তৃণমূল ক্ষমতায় ফিরবে।’

দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা আরও বলেন, ‘এখানে অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, আপনার সামনে কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়বেন। দেখি কত কারাগার আছে, পুলিশ লকআপ আছে।’

মমতার অভিযোগ, ‘প্রায় ১৪ হাজার মামলা দিয়েছে, এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাব। আর তাহলে সরকারও ফাঁসবে, যারা গ্রেপ্তার করছেন তাঁরাও ফাঁসবেন। তখন আমি দেখব যারা আজকে অত্যাচার করছেন, তাঁরা কোথায় থাকেন।’

মমতা বলেন, ‘চুরির ইতিহাস পাল্টে দেব। চুরির ইতিহাসে আরেকটি বড় পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবে— দেখে নিন, ভেবে নিন। এক দিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে।’

সাবেক এই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার পুলিশের বিরুদ্ধে মামলা হবে, কারণ বিজেপির অত কর্মী নেই। পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস করছে। আমরা এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই।’

মমতা বন্দ্যোপাধ্যায়র অভিযোগ, ‘‘আমাদের দলের একজনেরও ‘জেড প্লাস’ নিরাপত্তা নেই। নির্বাচনের পরই সব তুলে নেওয়া হয়েছে। ওরা (বিজেপি) এ নিয়ে প্রকাশ্যে মিথ্যা কথা বলছে। তা ছাড়া আমাকে ধমকে-চমকে লাভ নেই। আমাকে চমকালে আমি গর্জাই! এরপর আমার জেলা সফর শুরু হবে। অনুমতি না পেলে আমি রাস্তায় রাস্তায় হাঁটব। পুলিশ পারলে ঠেকিয়ে দেখাক।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com