October 25, 2026, 5:01 am
সর্বশেষ সংবাদ:
সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগ, জব্দ ১৫০০ বস্তা সার সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

পাবনা-চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 66 Time View

তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলা।

সভায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ পাবনা জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম যাকারিয়া, সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতসহ স্থানীয় শীর্ষ নেতৃত্ব এই আলোচনা সভায় অংশ নেন। কৃষকদলের সভাপতি মো. হাসান জাফির তুহিনও সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com