August 26, 2026, 1:59 am
সর্বশেষ সংবাদ:
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক ১৮ বছর আগের যে মামলায় গ্রেফতার বিদিশা এরশাদ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৬ পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর যুবদলের হামলার অভিযোগ, আহত ১২ সংঘাত-নৈতিক অবক্ষয়ের বিস্তার ঠেকাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই মন্ত্রীর নির্দেশে সাফারি পার্কে ফিরলো ‘নিহারকলি-সম্রাট বাহাদুর’ মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না, দাবি ট্রাম্পের

পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর যুবদলের হামলার অভিযোগ, আহত ১২

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 22 Time View

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মসংস্থানের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজার এলাকায় পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এর আগে সকালে বিদ্যুৎকেন্দ্রে মালামাল লোড-আনলোডের কাজে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবিতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশের মধ্যস্থতায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত হওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্ত যুবদল নেতা তপন মৃধা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, মারধরের ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com