November 17, 2026, 1:14 pm
সর্বশেষ সংবাদ:
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ

পুলিশি নিরাপত্তায় বাসায় ফিরলেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 117 Time View

৬ ঘণ্টারও বেশি সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশি সহায়তায় মুক্ত হয়ে তার বাসভবনে ফিরেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে একদল পুলিশ সদস্যের সহায়তায় উপদেষ্টা তার দপ্তর ত্যাগ করেন।

এদিকে বৃহস্পতিবার সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। আন্দোলনের মুখে বুধবার অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
অর্থ উপদেষ্টার কাছে সচিবালয়ে কর্মরত সব কর্মচারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সেই দাবি পূরণ হচ্ছিল না। দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা তাদের মূল বেতনের ৩০ শতাংশ।

ভাতার এই দাবি আদায়ে বুধবার বেলা আড়াই থেকে রাত সোয়া আটটা পর্যন্ত অর্থ উপদেষ্টাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। পরে ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বের হয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com