October 24, 2026, 3:02 am
সর্বশেষ সংবাদ:
ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি তেহরান-মস্কোর কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রেসিডেন্টের বৈঠক সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮ সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত সৌদিতে ১৪১ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২১ হাজার ৯৩৩ যাত্রী মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে’

পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 68 Time View

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নিয়োগ দুর্নীতি ও প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। টানা ১৭ দিনের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে সোমবার রাজধানী রাঁচিতে শিক্ষার্থীরা রাজ্য বিধানসভা ঘেরাও করতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এই উত্তাল পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনও বেশ সরগরম হয়ে উঠেছে। দুর্নীতির এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিরোধী দল বিজেপি সরব হয়েছে এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বিজেপি নেতা বাবুলাল মারান্ডি ও আদিত্য সাহুকে আটক করেছে। চাপের মুখে সরকার গত রোববার ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাসহ তিনটি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে এবং কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন। তবে সরকারি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com