August 31, 2026, 12:57 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা

প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 4 Time View

জামায়াতে ইসলামী বর্তমানে পুলিশি নিরাপত্তার সুযোগ নিয়ে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পুলিশি বাধা না থাকার সুযোগে দলটির কর্মীরা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মকাণ্ড চালানোর দুঃসাহস দেখাচ্ছে।

রাশেদ খাঁন আরও উল্লেখ করেন যে, বিগত ১৬ বছরে যেসব জামায়াত নেতা সংসদ ভবনের ত্রিসীমানায় যাওয়ার সাহস পাননি, তারা এখন পুলিশি পাহারায় কর্মসূচি পালন করছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সফল হয়নি। তাই কেবল বিক্ষোভ কিংবা ঘেরাও কর্মসূচি দিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, জামায়াত হয়তো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হবে, কিন্তু তাদের এই রাজনৈতিক কৌশল রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত নয়। বিরোধী দলের ভূমিকায় ব্যর্থ এই দলটি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com