August 26, 2026, 9:35 am
সর্বশেষ সংবাদ:
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৫ অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? মাদরাসা অধিদপ্তর নিয়ে অপপ্রচার, শিক্ষকদের শাস্তির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 29 Time View

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় ভূষিত করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশের ফলে তিনি চেয়ারম্যান পদে বহাল থাকা অবস্থায় একজন প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা এবং যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে গত ২১ আগস্ট এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তাকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, গত ২০ আগস্ট থেকে নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। এই নতুন আইনের আওতায় দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করা, বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা প্রদান এবং বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম সমন্বয়ের মূল দায়িত্ব পালন করবে এই কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com