March 16, 2026, 9:14 am
সর্বশেষ সংবাদ:
ইরানের ড্রোন কারখানায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের দাবি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর

প্রত্যাহারকৃত ২০ জন ডিসির জায়গা হলো মন্ত্রণালয়ে

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 91 Time View

দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করে নেয়া ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, যে আটজন ডিসিকে পদায়ন করা হয়েছে, তারা হলেন: চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মান: পরিকল্পনা বিভাগ; মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাত: সমাজকল্যাণ মন্ত্রণালয়; নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল: কৃষি মন্ত্রণালয়; খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার: স্বাস্থ্য সেবা বিভাগ; লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকার: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলাম: নৌপরিবহণ মন্ত্রণালয়; নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান: ভূমি মন্ত্রণালয় ও কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী আরও ১২ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তারা হলেন: পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম: ভূমি মন্ত্রণালয়; রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সাল: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; মাদারীপুরের ডিসি আফছানা বিলকিস: কৃষি মন্ত্রণালয়; বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; যশোরের ডিসি মো. আজহারুল ইসলাম: স্বাস্থ্য সেবা বিভাগ; ভোলার ডিসি মো. আজাদ জাহান: পানি সম্পদ মন্ত্রণালয়; মো. ইসরাইল হোসেন (পদবি উল্লেখ নেই): স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজ: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ; বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম: স্থানীয় সরকার বিভাগ; সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম: বিদ্যুৎ বিভাগ; বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেন: বাণিজ্য মন্ত্রণালয় ও রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com