August 18, 2026, 12:51 pm
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন

প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 191 Time View
232

সিলেটে প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতা খুন হয়েছেন। শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে। খুন হওয়া আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

নিহত আব্দুর রহমান একই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, বুধবার বিকালে সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করার সময় আব্দুর রহমান বাধা দেওয়ায় প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর আব্দুর রহমানের ছেলে মারধর করলে সুমন পাল্টা ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। সংঘর্ষে আহত আব্দুর রহমান ও অভিযুক্ত সুমন আহমদ দুজনকেই বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা গেলেও অভিযুক্ত সুমন আহমদ হাসপাতাল থেকে কোনো এক সময় পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com