August 24, 2026, 3:17 pm
সর্বশেষ সংবাদ:
ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের এক সদস্যকে অব্যাহতি ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী বিরোধীদল ৬ মাসে কী কী গুজব-ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার

ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 5 Time View

ভারতের বিহারে বন্যার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। পরিস্থিতি সামাল দিতে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ফারাক্কা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ব্যারাজের গেটগুলো খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ স্বাভাবিক হবে, যা তার রাজ্যে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, দীর্ঘদিনের গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেডিইউয়ের রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা দাবি তুলেছেন, চলতি বছরের ডিসেম্বরে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ পানিচুক্তিটির মেয়াদ ৩০ বছর পূর্ণ হতে চলায়, চুক্তিটি নবায়নের আগে অবশ্যই বিহারের স্বার্থের কথা বিবেচনা করতে হবে। উল্লেখ্য, ১৯৯৬ সালের এই চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টন করা হয়, তবে সম্প্রতি এই চুক্তির প্রভাব ও বিহারের বন্যা পরিস্থিতির যোগসূত্র নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com