September 27, 2026, 11:51 pm
সর্বশেষ সংবাদ:
ব্রিটিশ-পাকিস্তান ও ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস, ১২৩ বছরেও চশমা ছাড়াই পড়েন কোরআন গণভোটে সুইজারল্যান্ডে আরও কঠোর নিরপেক্ষতার প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের প্রতিনিধি মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন ইরানের প্রতিনিধি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে, গ্রেপ্তার যুবক ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছেলে জয়ের জন্মদিনে শাকিবের স্বপ্ন, আবেগপ্রবণ অপু বিচারককে ধর্ষণ মামলার বাদী, ‘আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে’

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা

Reporter Name
  • Update Time : Sunday, September 27, 2026
  • 12 Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের এক উচ্চপর্যায়ের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি নিজের বক্তব্যে উল্লেখ করেন যে, একটিমাত্র পরাশক্তির একক আধিপত্য বিশ্ববাসীর নিরাপত্তার জন্য দিন দিন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতি বদলাতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তির ভারসাম্য ফিরিয়ে আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

রুশ এই শীর্ষ কূটনীতিকের মতে, বৈশ্বিক রাজনীতিতে এখন একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেখানে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন দেশ নিজেদের সার্বভৌম উন্নয়নকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করছে। এর ফলে বিশ্বে আরো একটি ন্যায়সংগত বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠছে যা বৈশ্বিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে। তিনি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের চলমান বসতি সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সের্গেই লাভরভ। তিনি সতর্ক করে বলেন যে, এভাবে চলতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় কোনো ভূখণ্ডই আর অবশিষ্ট থাকবে না। এর ফলে দীর্ঘদিনের দাবি অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফিলিস্তিন ছাড়াও লেবানন, সিরিয়া, ইয়েমেন, সুদানসহ বেশ কিছু সংঘাতপীবুল অঞ্চলের পরিস্থিতি সামাল দিতে প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন লাভরভ। একই সঙ্গে তিনি কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের সব ধরনের কঠোর অর্থনৈতিক অবরোধ অবিলম্বে প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন। এছাড়া বক্তব্যে ইউক্রেন পরিস্থিতি ও ইউরোপীয় ইউনিয়নের নীতির কঠোর সমালোচনাও করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com