October 27, 2026, 12:43 am
সর্বশেষ সংবাদ:
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’ বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার

‘ফ্যাসিবাদী শক্তির দোসররা মুসাব্বিরকে হত্যা করেছে’

Reporter Name
  • Update Time : Friday, January 9, 2026
  • 266 Time View

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার পেছনে নির্বাচন ও গণতন্ত্রবিরোধী পতিত স্বৈরাচারী শক্তি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বসুন্ধরা সিটি শপিং মলসংলগ্ন মুসাব্বিরের বাসায় তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি মুসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মুসাব্বির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। সিসিটিভি ক্যামেরা (ক্লোজড সার্কিট) ফুটেজে যেভাবে দেখা গেছে, তাতে মনে হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুজনকে শনাক্ত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। তবে আমরা মনে করি, যারা নির্বাচন ও গণতন্ত্রের বিরোধী, সেই পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারলে লাভবান হবে, সেই অপশক্তি এর পেছনে আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নিন।’

দলের পক্ষ থেকে দায়বদ্ধতার কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘মাননীয় (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এখানে এসেছি। মুছাব্বিরের পরিবার ও সন্তানদের সারা জীবনের জন্য যা কিছু প্রয়োজন, দল হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।’

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com