July 7, 2026, 11:47 pm
সর্বশেষ সংবাদ:
একনায়কতন্ত্র কায়েম করলে আ.লীগের মতোই বিএনপির পরিণতি হবে: নাহিদ ইসলাম সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: গোলাম পরওয়ার এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনায় ২ জন রিমান্ডে খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’: নাহিদ ইসলাম বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : ডা. জাহেদ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 22 Time View
27

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তারা ক্ষমতায় থাকার অধিকারও খুব শিগগিরই হারাবে।

সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের পর সোমবার রাতে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাভারে আমাদের পদযাত্রায় ন্যক্কারজনকভাবে বোমাহামলা হয়েছে। হত্যার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে।’

‘থানার দায়িত্ব ছিল রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার। কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা মামলা দায়ের করছি। তারা আমাদের কথা দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করবে।’

নাহিদ বলেন, ‘আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধু আইনশৃঙ্খলাজনিত বিষয় নয়, এর পেছনের উদ্দেশ্য রাজনৈতিক।’

‘স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন—আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়েছে, সেই হয়েছে…। কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছে না। একদিকে মুখে বড় বড় কথা বলা হচ্ছে, প্রশাসনিকভাবে তাদের আস্কারা দেওয়া হচ্ছে। সারা দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিএনপি ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করেছে। মামলার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে; টাকা-পয়সা নিয়েছে; ভোট নিয়েছে। তাদের দিয়ে সন্ত্রাসী কার্যক্রমও করাচ্ছে। এ ঘটনায় স্থানীয় এমপিরও দায় রয়েছে। হামলায় তার সংশ্লিষ্টতা আছে কি না, খতিয়ে দেখতে হবে।’

‘ফ্যাসিস্টদের যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দেবে, বোমাবাজির রাজনীতি যারা নতুন করে শুরু করতে চাইবে, তাদের জনগণ প্রতিরোধ করবে।’

নাহিদ বলেন, ‘আজ একজন শহিদের বাবা আহত হয়েছেন। এটা স্পষ্ট, এটি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত ব্যর্থতা। তারা আওয়ামী লীগকে ডিল করতে পারেনি। জনগণকে নিরাপত্তা দিতে পারেনি। এবং তারা যদি নিরাপত্তা দিতে না পারে, তারা ক্ষমতায় থাকার অধিকারও খুব শিগগিরই হারাবে বলে আমরা মনে করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com