August 18, 2026, 6:23 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভাণ্ডার তৈরি করেছিল

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 22 Time View
29

সাবেক সরকারের সমালোচনা করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে দলীয়করণের মাধ্যমে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল। রোববার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলেও সরকার সোলার প্যানেল ব্যবহারের ওপর জোর দিচ্ছে। বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ঘাটতি মিটিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি মৎস্য চাষের সুযোগ সম্প্রসারণে নদী ও খাল খননের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

এ সময় সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত ডিলাররা সারের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি প্রশাসনকে নির্দেশ দেন যে, যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে নতুন ডিলার নিয়োগ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com