July 2, 2026, 2:20 am

বগুড়ার সংসদ সদস্যের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 96 Time View
114
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানার পর পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক একটি পোস্ট দিয়েছেন। আব্দুল মহিত তালুকদার জেলা বিএনপির সহসভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি।

সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার বলেন, ‘আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে আজ বিকেল ৫টা থেকে আমার পরিচিত অন্তত ১০০ জনের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দাবি করেছে একটি প্রতারক চক্র।

বিকাশে টাকা পাঠানোর জন্য বিভিন্নজনের কাছে মোবাইল নম্বরও টেক্সট করা হয়েছে। প্রতারণা বুঝতে পেরে অনেকেই বিষয়টি আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com