November 17, 2026, 2:17 pm
সর্বশেষ সংবাদ:
প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 86 Time View

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা রাষ্ট্রদূত হিসেবে তার কাজ নয়। তিনি আরও যোগ করেন, একটি দেশের জনগণের জন্য কোনটি ভালো, তা দেশের জনগণ এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝতে পারে।

ভারতীয় এই কূটনীতিক প্রতিবেশী দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যের প্রসারকে গুরুত্ব দেন। তিনি বলেন, অতীতের গণ্ডিতে আটকে না থেকে দুই দেশের চ্যালেঞ্জগুলোকে একে অপরের জায়গা থেকে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও। তিনি জানান, আলোচনার মূল বিষয়বস্তু ছিল সৌজন্যমূলক। তবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় ভারতের অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com