October 24, 2026, 4:55 am
সর্বশেষ সংবাদ:
সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান

বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 110 Time View

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া আসন্ন। এই গুরুত্বপূর্ণ আলোচনার ঠিক আগেই নতুন করে নিজেদের দাবি সামনে নিয়ে এসেছে ভারতের বিহার রাজ্য। তারা অভিযোগ তুলেছে যে, অতীতে গঙ্গার পানি ভাগাভাগির ক্ষেত্রে বিহারের স্বার্থ সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। রাজ্যটির দাবি, ফারাক্কা ব্যারাজে আসা পানির বড় একটি অংশ বিহারের নদী অববাহিকা থেকে আসলেও, তারা সেচ, শিল্প ও পানীয় জলের জন্য পর্যাপ্ত পানি পায় না।

এই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বিহারের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত ওই আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যটির প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে, আসন্ন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থ এবং তাদের উদ্বেগের বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানিয়েছেন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বন্যার ঝুঁকি কমানোর মতো বিষয়গুলো নিয়েও কেন্দ্রীয় সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com