July 1, 2026, 1:47 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বিআরটিএ অফিসে চাঁদা দাবির অভিযোগ, বৈষম্যবিরোধী নেতা আটক

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2026
  • 123 Time View
142
ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে না পেয়ে সরকারি কর্মকর্তার অফিসে ভাঙচুরের অভিযোগে জনি বিশ্বাস (৩২) নামের এক বৈষম্যবিরোধী নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক জনি বিশ্বাস শহরতলির বিলনালিয়া গ্রামের দিনমজুর কাদের বিশ্বাসের ছেলে। তিনি শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে।

তিনি ২০২৪ সালে ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন। 

বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান জানান, দুপুরে হঠাৎ তার অফিস কক্ষে ঢুকে জনি বিশ্বাস নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। তিনি অভিযোগ করেন, ওই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন এবং এ নিয়ে সংবাদ প্রকাশ হবে। পরে বিষয়টি ‘সমাধান’ করতে ২০ হাজার টাকা দাবি করেন।

এতে সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অফিসের টেবিলে আঘাত করে কাচ ভেঙে ফেলেন এবং উচ্চৈঃস্বরে চিৎকার করতে থাকেন। পরে সহকর্মীরা এসে তাকে আটক করেন। 

ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানা পুলিশ এসে জনি বিশ্বাসকে হেফাজতে নেয়।

 

বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক পলাশ খীসা জানান, চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আটকের সময় ধারণ করা একটি ভিডিওতে জনি বিশ্বাসকে অভিযোগ অস্বীকার করে বলতে শোনা যায়, তিনি সংবাদ সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাঝে মধ্যে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

এর আগে শহরের টেপাখোলা এলাকায় একটি ইটভাটায় চাঁদা দাবির অভিযোগে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়ে পুলিশের কাছে সোপর্দ হওয়ার ঘটনাও শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com