October 26, 2026, 2:38 am
সর্বশেষ সংবাদ:
পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি, মানতে হবে প্রশাসনের কঠোর নির্দেশনা জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান পূর্ণাঙ্গ রায় প্রকাশ, জ্যেষ্ঠতায় ওপরে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান ১০ দিনে ৪ মহাদেশে ৪ নির্বাচন, বড় পরীক্ষার মুখে গণতন্ত্র

বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনায় কুলিয়ারচরে দলীয় নেতাদের নামের ব্যানার-বিলবোর্ড অপসারণ

Reporter Name
  • Update Time : Tuesday, February 17, 2026
  • 200 Time View

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাইন উদ্দিন :

বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনার পর দলীয় নেতাদের নাম এবং মার্কা সংবলিত ব্যানার, বেষ্টন ও বিলবোর্ড অপসারণের হিড়িক পড়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর আনন্দ বাজার এলাকায় এ দৃশ্য দেখা যায়।
স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক এবং বাজার এলাকায় টানানো ব্যানার, বেষ্টন ও বিলবোর্ড খুলে ফেলেন। দলীয় নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি’র প্রবাসী বিষয়ক সম্পাদক ও ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ও মোঃ রাসেল মিয়া বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নেতৃবৃন্দের নামসংবলিত সকল প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে। দলের সাংগঠনিক নির্দশনা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com