July 3, 2026, 12:00 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমীর খসরু

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 135 Time View
147

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্য দলের সঙ্গে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না। শান্তির রাজনীতি চায়। নতুন বাংলাদেশ গড়তে চায়। দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে।

তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে।’
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন।

এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপস করেননি।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না, মেগাপ্রজেক্টের রাজনীত করবে না। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।

 

চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আমীর খসরু বলেন, ‘এসব চাঁদাবাজ মাস্তানের কোনো স্থান নেই দলে। তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনের জয়লাভে কোনো প্রভাব পড়বে না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ চেয়েছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো শাহাবুদ্দিন, মো. জাফর, মো. ইউসুফ, মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, বিএনপি নেতা মো. হারুন, মো. ইকবাল, মো. সাবের, মো. রেজাউল, জসিম, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. লোকমান, সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, যুবদল নেতা মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জসিমসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com