August 26, 2026, 1:00 pm
সর্বশেষ সংবাদ:
ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত দিনের মধ্যে বিদেশে পাঠানো দালাল চক্রের তথ্য চাইলেন মন্ত্রী ইরানি তেল কেনায় ভারতের ৪ সংস্থাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ডিএমপির নতুন মিডিয়া মুখপাত্র আকতার হোসেন যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার পত্রিকা: ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যাওয়া নিয়ে যত আলোচনা’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল

বিজেপির অফিস ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা, বিএনপির এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্থ

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 187 Time View

ভোলা সদরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নির্বাচনী প্রচারণায় দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। শনিবার (১ অক্টোবর) জোহরের নামাজের পূর্বে বিজেপির নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। এ নিয়ে মুখ খুলেছেন দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

একই দিন রাতে তিনি বিএনপির উদ্দেশে ফেসবুকে এক পোস্ট করেন। তিনি বলেন, আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০/৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোন কারন ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক,হতাশাজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুন্ন হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোন বিকল্প নাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com