August 28, 2026, 11:59 pm
সর্বশেষ সংবাদ:
মাদক সেবন-বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধরলো পুলিশ দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি জামায়াত-এনসিপির লংমার্চ  আ.লীগের ফেরার পথ তৈরি করছে বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: মুফতি রেজাউল ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’ ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট

বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 7 Time View

পশ্চিমবঙ্গ জয়ের পেছনে বিজেপি কারচুপি ও চুরি করেছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে জনগণকে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন যে, খুব শিগগিরই রাজ্যে ফের তৃণমূলের শাসন প্রতিষ্ঠিত হবে। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও রাখিবন্ধন উৎসবের মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলে বলেন, উশৃঙ্খল লোকজনের মাধ্যমে বিজেপি রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

এদিন কলকাতায় টিএমসিপি-র কর্মসূচি পালন ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হলে মমতা নিজে হস্তক্ষেপ করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, তার সভার কাজে বাধা দেওয়ার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। একইসঙ্গে, জনৈক নেতার বিশাল গাড়িবহর চলাচলের কারণে রাস্তা বন্ধ রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।

এদিকে দলত্যাগী নেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যারা ক্ষমতার লোভে বা নিজেদের বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলবদলু নেতাদের ভবিষ্যতের বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com