August 18, 2026, 2:34 pm
সর্বশেষ সংবাদ:

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 48 Time View
62

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফাইনালের মেগা মঞ্চে চোখ শুধু লিওনেল মেসি কিংবা লামিন ইয়ামালের জাদুকরী দ্বৈরথেই আটকে নেই, সমানভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিং প্যানেলও।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই হাই-ভোল্টেজ ফাইনাল পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তবে শুধু মূল রেফারিই নন, ফুটবল বিশ্বের নজর কাড়ছে ১০ সদস্যের পুরো অফিশিয়েটিং দলটির বৈচিত্র্য, যেখানে প্রতিনিধিত্ব করছেন বিশ্বের সাতটি ভিন্ন দেশের কর্মকর্তারা।
বিশ্বকাপ ফাইনালের জন্য ভিনচিচকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর বলেই মনে করা হচ্ছে। কারণ চলতি মৌসুমে ইউরোপ এবং চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছে।

বিশেষ করে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচে এদুয়ার্দো কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের পর তিনি ব্যাপক সমালোচিত হন। এছাড়া ভিনচিচ স্লোভেনিয়ার নাগরিক হওয়ায় আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। কারণ তিনি উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনেরই স্বদেশি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চেফেরিন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক খুব একটা ভালো নয়।

ভিনচিচের সঙ্গে দুই সহকারী রেফারি হিসেবেও রয়েছেন তারই স্বদেশি টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ ও পঞ্চম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং মোহাম্মদ আলকালাফ। ডালাসে অবস্থিত ভিএআর কক্ষে প্রধান ভিএআর হিসেবে থাকবেন জার্মানির বাস্টিয়ান ড্যাঙ্কার্ট। তিনিই ভিএআর টিমের একমাত্র ইউরোপীয় কর্মকর্তা।

এছাড়া সহকারী ভিএআর হিসেবে থাকবেন কলম্বিয়ার নিকোলাস গায়ো। বিকল্প ভিএআর হিসেবে রয়েছেন কাতারের খামিস আল মারি, আর বিকল্প সহকারী ভিএআর হিসেবে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান এবং মেক্সিকোর গিয়ের্মো পাচেকো।

এই রেফারিং দলে নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান একমাত্র নারী কর্মকর্তা। এবারের বিশ্বকাপে নারী রেফারিদের উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত থাকলেও ফাইনালের মতো বড় ম্যাচে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে।

স্পেন-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে তাই শুধু দুই দলের তারকারাই নন, সাত দেশের প্রতিনিধিত্বকারী এই বহুজাতিক রেফারিং দলও থাকবে বিশেষ নজরে। তাদের প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com