October 25, 2026, 10:40 pm
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম কৃষিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাদিমা ইনফ্লুয়েন্সারদের কাণ্ডেই মজেছে তরুণেরা, কারও কারও ফলোয়ার কোটি ছাড়িয়েছে

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 62 Time View

নিউজ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধীদলের নেতারা আওয়ামী লীগের মতো সরকারকে অস্থির রাখতে চান। তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানেও আওয়ামী লীগের ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে জুলাই সনদ প্রণয়ন করেছে।

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। বিএনপি জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে আন্তরিক এবং সে লক্ষ্যেই কাজ করছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করেছেন এবং সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ সহযোগিতা পাওয়া গেছে। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, অনেককে গুম ও হত্যার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে তিনটির সঙ্গে বিএনপি একমত ছিল, একটি বিষয়ে ভিন্নমত ছিল।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের চেষ্টা চলছে। এ নিয়ে সংসদে আলোচনা হবে। শব্দচয়ন নিয়ে মতপার্থক্য থাকলেও তা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা উচিত।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদের ভেতরেই কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদের বাইরে না গিয়ে বিরোধীদলকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার নিন্দাও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com