August 7, 2026, 9:19 am

বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুত ১০ লাখ ডলার না দেয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 11 Time View
13

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ না পাওয়ায় ফিফার ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাগতিক ১১টি শহর। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো প্রতিটি শহরকে ‘লিগ্যাসি কন্ট্রিবিউশন’ বাবদ ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। স্থানীয়ভাবে মিনি-পিচ নির্মাণ ও বিভিন্ন সামাজিক প্রকল্পে ব্যবহারের জন্য এই অর্থ বরাদ্দ থাকার কথা থাকলেও এখন পর্যন্ত শহরগুলোর কাছে তা পৌঁছায়নি।

লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, আটলান্টা ও ডালাসসহ বিশ্বকাপ আয়োজনকারী ১১টি শহরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ পাওয়ার বিষয়ে তারা বারবার যোগাযোগ করেও ফিফার পক্ষ থেকে কোনো সাড়া পাননি। একদিকে করদাতাদের টাকায় বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে স্বাগতিক শহরগুলোর বিপুল ব্যয় হয়েছে, অন্যদিকে টিকিট ও সম্প্রচার স্বত্ব থেকে আসা বিশাল মুনাফার সিংহভাগই ফিফার পকেটে যাওয়ায় স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এ বিষয়ে বৈশ্বিক ফুটবল সংস্থাটি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com