March 17, 2026, 2:15 am
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য, চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 208 Time View

১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “ডিসেম্বর এলেই একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করতে উঠে পড়ে লাগে। অধ্যাপক শামীম উদ্দিন খানের বক্তব্য জাতির চেতনার সঙ্গে সাংঘর্ষিক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।”

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, “বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কোনো বিতর্কিত বিষয় নয়। রাও ফরমান আলীর ডায়েরিতেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। ইতিহাস অস্বীকার করে ১৯৭১ সালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না। এই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”

চাকসুর এজিএস আয়ুবুর রহমান তৌফিক বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি চেয়ারে বসে এ ধরনের বক্তব্য দেওয়া মুক্তিযুদ্ধের প্রতি চরম অবমাননা। আমরা যেমন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে মুছতে দেব না, তেমনি ১৯৭১-কেও মুছতে দেব না। এ বক্তব্য ছিল পুরোপুরি রাজনৈতিক। এজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে।”

অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক। গত বছরের ২৩ সেপ্টেম্বর তিনি উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে ‘সাদা দল’-এর আহ্বায়ক ছিলেন। বিএনপিপন্থি শিক্ষকদের পৃথক সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর দাবি, সাদা দল মূলত জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন হিসেবে পরিচিত।

রোববার দুপুর ১টায় উপাচার্যের দপ্তরে আয়োজিত ‘মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শামীম উদ্দিন খান শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যকে ঘিরেই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com