July 1, 2026, 9:43 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বৃষ্টি উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে হাজারো মুসল্লি

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 44 Time View
50

ঈদের দিন ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাগেরহাটে। তবে প্রকৃতির এই বাধা উপেক্ষা করেই ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

সকাল ৬টা থেকেই মুসল্লিদের আসা শুরু হয় মসজিদ প্রাঙ্গণে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতির সংখ্যা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের ভিড়ে সকাল ৭টার আগেই মসজিদের মূল অংশ পূর্ণ হয়ে যায়। পরে মসজিদের দুই পাশেও নামাজের ব্যবস্থা করা হলে সেস্থানেও কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। এতে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মুসল্লিরা নিজেদের পরিবার ও প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

নামাজ শেষে বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘সংসদ সদস্য হিসেবে এটি আমার প্রথম ঈদের জামাত। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com