August 28, 2026, 6:42 pm
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে কেন চায় ভারত? আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 153 Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। তাদের মধ্যে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বর্তমানে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সিসিইউতে থেকেই তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com