ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক সময়ে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোকে সরাসরি ‘আধিপত্যবাদের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্য প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মানসিকতারই প্রতিফলন।দেশের রাজনৈতিক অঙ্গনে সারজিস আলমের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
9
ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক সময়ে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলোকে সরাসরি ‘আধিপত্যবাদের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, এই ধরনের বক্তব্য প্রতিবেশী দেশের আধিপত্যবাদী মানসিকতারই প্রতিফলন।
দেশের রাজনৈতিক অঙ্গনে সারজিস আলমের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।