October 24, 2026, 5:07 am
সর্বশেষ সংবাদ:
ট্রাম্পের নিশানায় কিউবা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না ইসরাইলকে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল হোতা বলল মিসর, সৌদি, তুরস্ক ও পাকিস্তান ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

ভারতে ফের রাস্তায় নামার ঘোষণা তেলাপোকা পার্টির

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 91 Time View

মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট-এর প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের চার সপ্তাহ পার না হতেই আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)। মূলত সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে তারা। ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে এই মিছিলটি দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।

সংগঠনটির অভিযোগ, গত জুলাই মাসে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন থামাতে বাধ্য করেছিল, তার কোনোটিই এখনো পূরণ করা হয়নি। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিট কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি অন্যতম। সিজেপি স্পষ্ট জানিয়েছে, সরকার টালবাহানা ও সময়ক্ষেপণের নীতি অবলম্বন করায় তারা বাধ্য হয়ে আবারও আন্দোলনের পথে হাঁটছে।

এবারের পদযাত্রায় নিট পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিরা নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে। সরকারের প্রতিশ্রুতি পালনে অবহেলা এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা বাতিলের তালিকা প্রদানে বিলম্বের বিষয়গুলো সামনে এনে সিজেপি দেশজুড়ে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এই পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com