October 26, 2026, 1:45 pm
সর্বশেষ সংবাদ:
নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি তানজিদ, দেড় কোটির ঘরে মেহেদী-শান্ত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারীর

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 136 Time View

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, কীভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়? বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই প্রশ্ন রাখেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো ধরনের রাজনৈতিক নাটক বা ‘জজ মিয়া’ স্টাইল তদন্তের বিরোধিতা করে প্রকৃত খুনিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার যেভাবে ঝুলে ছিল, এই হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবেই সেভাবে স্থবির না হয়ে যায়।

বেনাপোল সীমান্তে স্থানীয় শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এই পরিদর্শনে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারত ও বিএসএফেরর কঠোর সমালোচনা করেন। তিনি ভারতকে ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফকে ‘খুনি বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে সীমান্ত হত্যার বিচার দাবি করেন। গত ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বেনাপোলের বিপরীতে হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ-এর জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।

সীমান্তবাসীর দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থানহীন সীমান্ত এলাকায় মানুষ জীবিকার তাগিদে নয়, বরং পরিস্থিতির শিকার হয়। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ঢেলে সাজানোর দাবি জানান। তার ভাষ্যমতে, বিজিবিকে কেবল নামমাত্র অস্ত্রে সীমাবদ্ধ না রেখে আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বেতন বাড়াতে হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অপরাধী হলেও বিচারবহির্ভূতভাবে সীমান্তে কাউকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি ৭১, ৯০ ও ২৪-এর গণ-আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রক্ত দিয়ে হলেও দেশের এক ইঞ্চি ভূখণ্ড বা সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com