July 1, 2026, 5:04 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ভারত থেকে পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে জামালপুর ৩৫ বিজিবি

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 31 Time View
34

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।

ভারত থেকে বাংলাদেশে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল, স্থানীয়দের সম্পৃক্ততা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপি এলাকার প্রায় ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের নিয়মিত টহল এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ এবং বিশেষ করে পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো সহ স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। এতে সীমান্তে সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানো এবং শূন্যরেখা এলাকায় প্রবেশ না করতে আহ্বান করা হচ্ছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার হয়েছে। দিন ও রাতের বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন তারা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান- জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হচ্ছে। আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান- নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com