November 17, 2026, 1:29 pm
সর্বশেষ সংবাদ:
আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

‘ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 210 Time View

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে ফেরত পাঠাতে ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না, এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, তিনি (শেখ হাসিনা) ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই।

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই বন্ধ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআইয়ের মতো প্রতিষ্ঠান সব দেশেই আছে। তাই এটি বন্ধ করা সহজ নয়।

বিভিন্ন দেশের ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ভুয়া নথিপত্র বা ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা-সংক্রান্ত সমস্যার সমাধান হবে না। আর শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়টি পুরোপুরি সংশ্লিষ্ট দেশগুলোর এখতিয়ার।

বিদেশে নতুন মিশন খোলার বিষয়ে উপদেষ্টা বলেন, এটি সময়সাপেক্ষ বিষয়। অনেকগুলো মিশন খোলার অনুমোদন থাকলেও আর্থিক কারণে তা এখনই চালু করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো জোট গঠনের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com