August 24, 2026, 1:06 pm
সর্বশেষ সংবাদ:
বিরোধীদল ৬ মাসে কী কী গুজব-ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্পের অভিযোগ, কানাডা ‘অঙ্গরাজ্যে’র সুবিধা চাইছে উসকানি ও প্ররোচনার অভিযোগে শ্যামল দত্তসহ ৩ সাংবাদিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ‘বালু সাত্তার’ এখন বিএনপির দোসর ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান মঙ্গলবার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রশ্নের মুখোমুখি হতে চাননি মোদী, ট্রাম্পের ভুলেই ৪৫ মিনিট জেরা! নির্বাচনি কার্যপ্রক্রিয়ায় নারীর অংশীদারত্ব বাড়াতে চায় ইসি ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি হাইকোর্টে নুসরাত হত্যা মামলার রায় আজ

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 150 Time View

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় রেলিং ভেঙে পড়ে নিহত লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহেরাব হোসেন রিমনের (১২) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

এর আগে ভোরে বাবা-ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহিম রাজধানীর সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মেজো ছেলে রিমনকে নিয়ে তিনি বাজার করতে বের হন। হঠাৎ ভূমিকম্পে একটি ভবনের ইটের রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বশিকপুর মহিলা মাদরাসার সুপার ও নিহতের নিকটাত্মীয় মাওলানা মোরশেদ আলম জানান, নিহত রিমন পুরান ঢাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আব্দুর রহিম ভালো মানুষ ছিলেন। তাদের মৃত্যু খুবই কষ্টদায়ক।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, আব্দুর রহিম ও তার ছেলে রিমনের মৃত্যু আমাদের ইউনিয়নের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের চলে যাওয়া আমাদের সকলকে শোকাহত করেছে। দোয়া করি-আল্লাহ যেন তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন৷ আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন মুহূর্ত অতিক্রম করার শক্তি দান করেন। আমরা সবসময় তাদের পরিবারের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com