November 17, 2026, 1:03 pm
সর্বশেষ সংবাদ:
এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

মাংসের চেয়ে আলু বেশি— ধরে ফেললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 233 Time View

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সার্বিক প্রস্তুতি দেখতে সরেজমিনে ছুটে চলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সেই অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শনকালে সেখানকার রান্নাঘর অবধি ঢুকে পড়েন তিনি।

এদিন সেখানে খাবার ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে সমস্যা না দেখলেও তার কণ্ঠে শোনা গেল মজার এক অভিযোগ।

খাবারের মান দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মাংস ও আলুর অনুপাত নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ‘এখানে তো মাংসের চেয়ে আলু অনেক বেশি।’ এক পর্যায়ে তিনি গণনা শুরু করেন। দেখেন আসলেই মাংসের চেয়ে আলুর টুকরোর পরিমাণ তুলনামূলক বেশিই। পাশাপাশি রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গে কথাও বলেন তিনি। চাল ও ডালের গোডাউনও ঘুরে দেখেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। খাবারের সার্বিক মান ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মান আরও উন্নীত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে।

এসময় নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবলও বৃদ্ধি পেয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com