July 1, 2026, 9:43 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 70 Time View
81

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে।

এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা।
দর্শনার্থীরা জানান, ঈদের দিনে এমন আয়োজন তাদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে তারা দারুণ সময় কাটিয়েছেন। তারা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

সুলতান সালাউদ্দিন টুকু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এমন আয়োজন ধারাবাহিকভাবে চলুক, আমি সব ধরনের সহযোগিতা করব।
তিনি আরো বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে।

প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়া হয়। একটি সুন্দর ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলার চেষ্টা করব।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি।

দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা লাভলু মিয়া লাভুসহ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com