October 27, 2026, 6:02 am
সর্বশেষ সংবাদ:
বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার নির্মাণের এক সপ্তাহেই পায়ের ঘষায় উঠে যাচ্ছে কার্পেটিং ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন… মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ শ্রীলঙ্কার কাছে হেরে পদক লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

মানুষ পরিবর্তন চায়, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026
  • 139 Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশ গঠনের পালা৷ প্রত্যেকটি সেক্টর ধ্বংস৷ পুনরায় প্রতিষ্ঠানগুলো নির্মাণ করতে হবে৷ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে৷ ৫ আগস্টের পর সারা বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়। দেশ পুনর্গঠনে মানুষের ভোটে নির্বাচিত সরকার দরকার।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান ও দক্ষ শ্রমিক সৃষ্টি, খেলায়াড় তৈরি, ফ‍্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের মতো প্রতিশ্রুতি-ও তুলে ধরেন তারেক রহমান।

এর মধ্যে ফ্যামিলি কার্ডের সুবিধার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। এজন্য বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেছেন, অতীতে ধানের শীষকে যতবার নির্বাচিত করা হয়েছে, ততবার দেশের উন্নয়ন হয়েছেন। সমগ্র বাংলাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com