March 24, 2026, 3:12 am
সর্বশেষ সংবাদ:
মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, আমাদের ঠিকানা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খামেনিকে হত্যার নেপথ্যে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ছক দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা অবসরের ২ বছর তবুও বাংলো ছাড়েননি সাবেক সচিব ওয়াছি উদ্দিন কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইরানের প্রেসিডেন্টকে ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো প্রতিমন্ত্রীর দায়িত্বে মনোযোগ দিতে বিএনপির পদ ছাড়লেন শাহে আলম আমিনুল, জাইমা এবং আমাদের সংকীর্ণতার আয়না ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার

মিরসরাইয়ে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 151 Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (‎১১ জানুয়ারি) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে শেখ শাহাদাত হোসেন বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেই চিন্তা থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপি সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

তিনি আরো বলেন, উপজেলাব্যাপী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com